ট্রেন দুর্ঘটনার আহতরা ভালো নেই একজনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় আহতরা ভালো নেই। ভয়াবহ এই দুর্ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ৭ জনের কারও ভেঙে গেছে হাত, কারও ভেঙেছে পা। কয়েকজনের মাথায় হয়েছে একাধিক সেলাই। আহতদের মধ্যে তাসমির হাসানের অবস্থা বেশি খারাপ। তাকে দুপুরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাসমির এবারের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ আবাসিক হোটেলে অভিযান, স্কুল-কলেজের ১০ শিক্ষার্থী আটক

বিষয়টি নিশ্চিত করে নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরীবলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা খারাপ। তাই তাকে দুপুর ১টার দিকে ওয়ার্ড থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহতদের সুস্থ করে তুলতে সব উদ্যোগ নেয়া হয়েছে।’