মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ পদ্মাসেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার পথে পদ্মাসেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাশ।
আরও পডুনঃ ইলন মাস্কের যমজ সন্তান সহকর্মীর গর্ভে, মুখ খুলছেন না মাস্ক
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান বলেন, গতকাল পদ্মাসেতুর টোল প্লাজার সামনে একই রকম দুর্ঘটনা ঘটেছিল। আজও একই জায়গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেল। তাৎক্ষণিক আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। এখন রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
