সুখ এসেছিলো 

রাজিব আহমেদ

আমার কি এসেছিলো সুখ কোন দিন

মনে পড়েনাকো, তবু ভাবি সারাদিন

হেসেছি প্রানখুলে জানিনা কবে

মনে নেই মোর,মনে আছে তবে

দখিনা বাতাসে প্রান ভরে নিয়েছিলাম

শিউলি ফুলের সুবাস কোন এক দিন

কোন সে যাতনায় অঝোরে কেদেছি

কিসের আশাতে বুকটা বেধেছি ।

কার জন্য নিশি দিন জাগি

কার লাগি বলো ভালোবাসা মাগি

কার কাছে বলো আমার ঋণ ?

সত্যি কি সুখ পেয়েছি কোনদিন ?

দিন পার করা দায় যেখানে

কোন ভরসায় মন যায় সেখানে

কোন ভাবনার উদয় হয়ে

দুঃখ কুড়ায় সারাদিন ।

আজো আছি বসে একা

না পাই তবু সুখের দেখা

কূলহীন দরিয়ায় না পাই পাড়ি

কোথা গেলে পাবো সুখের বাড়ি

নাকি থাকবো এমন চিরদিন ।

সত্যি কি সুখ এসেছিলো কোন দিন ?