এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা

অনলাইন ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, যখন এমপিওভুক্তির ঘোষণা আসবে, তখন থেকে শিক্ষকরা এই সুবিধা পাবেন। এক সপ্তাহের মধ্যে ঘোষণা হলে এই অর্থবছরের বাজেট থেকেই শিক্ষকরা এমপিও সুবিধা পাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, জাতীয়করণের কাজ বেশ এগিয়েছে। এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে৷ ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *